মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

শেরপুরে জাল নোট নিয়ে হুলুস্থুল: পোস্ট অফিসের দুই কর্মচারি গ্রেপ্তার

শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ২২:০৬

শেয়ার

শেরপুরে জাল নোট নিয়ে হুলুস্থুল: পোস্ট অফিসের দুই কর্মচারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

শেরপুরে জাল নোট নিয়ে হুলুস্থুলের ঘটনায় পোস্ট অফিসের দুই কর্মচারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম দুজনের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে বলেন, বিষয়টি গভীর ভাবে তদন্ত চলছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহের তালিকায় আরও কয়েকজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান।

মানিককে গত ১৬ অক্টোরব ও হাফিজুর রহামনকে শনিবার (১৮ অক্টোবর) গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ১৩ অক্টোবর শেরপুর সদর উপজেলার গনইমমিনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব নিরক্ষর নারী শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লক্ষ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার টাকা গুণে নেওয়ার সময় দেখতে পায় ওই টাকার মধ্যে ৫৩টি হাজার টাকার নোট জাল।

অপরদিকে ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের পর শেরপুর সোনালী ব্যাংকে নুহূ নামে এক ব্যক্তি সরকারি চালানের ২ লাখ ৪৩ হাজার টাকা জমা দিতে যান। সোনালী ব্যাংকের ক্যাশিয়ার টাকা নেওয়ার সময় ২৫টি হাজার টাকার নোট জাল ধরা পড়ে।

ভুক্তভোগী দুই গ্রাহকই শেরপুর পোস্ট অফিস থেকে টাকা গুলো উত্তোলন করে ছিলেন। তার পর থেকে বিষয়টি প্রশাসন, পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের গোয়েন্দা বিভাগ নড়েচরে বসে। সরকারের অন্তত তিনটি বিভাগ জাল টাকার বিষয়ে তদন্ত করছে।

কোর্ট ইনিসপেক্টর জিয়া বলেন, মানিক মিয়া এবং হাফিজুর রহমান দুইজনকেই আজ আদালতে উঠানো হয়। হাফিজুর রহমান জাল টাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং মানিক মিয়াকে ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৩ তারিখ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেছেন, বিষয়টি গভীর ভাবে তদন্ত চলছে। দুজনকে আটক করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ ও খোজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সাথে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।



banner close
banner close