মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৭:০৫

শেয়ার

সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

রবিবার (১৯ অক্টোবর) ভোররাতে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আলিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের সময় এলাকাবাসীর সহযোগিতায় বদরপুর গ্রামের নির্জন এলাকা থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান

অভিযানে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো আসামীকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় চিহ্নিত চক্রের ছিলো, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সেখানে গোপনে লুকিয়ে রাখা হয়েছিলো।