ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে চার কেজি গাঁজাসহ আসাদুজ্জামান বিজয় নামের এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত আসাদুজ্জামান বিজয় জেলার গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামের জিয়ারত ইসলামের ছেলে।
রবিবার সকাল ছয়টার দিকে গাঁড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর গাংনীস্থ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল গাঁড়াবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় চার কেজি গাঁজাসহ আসাদুজ্জামান বিজয়কে আটক করা হয়।
আসমীকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








