মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মকসেদুর রহমান মারা গেছেন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৫৩

শেয়ার

বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মকসেদুর রহমান মারা গেছেন
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকসেদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ি জামনগর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর তিনি বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শিক্ষকতা জীবনের দীর্ঘ সময় কাটিয়ে ২০১২ সালে তিনি কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত মাসে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারানোর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রবিবার সকালে নিজ গ্রামের মুন্সিপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।



banner close
banner close