মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীর দশমিনায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১০:৪৫

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫ ১০:৪৬

শেয়ার

পটুয়াখালীর দশমিনায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
ছবি: বাংলা এডিশন

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান চালিয়েছে মৎস্য দপ্তর, নৌপুলিশ ও কোস্টগার্ডের যৌথ টিম।

অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া উদ্ধারকৃত ১৫ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিছু জেলে মা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা গেছে।

অভিযানকারীরা এসব স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে হাজিরহাট এলাকায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করেন।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান, ‘নিষেধাজ্ঞা চলাকালীন কেউ যেনো নদীতে মাছ না ধরতে পারে, এজন্য নিয়মিত অভিযান চলছে। শনিবারের অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে কোনো জেলেকে আটক করা হয়নি।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘মা ইলিশ রক্ষায় অভিযান প্রতিদিন চলমান থাকবে। নদীতে কারেন্ট জাল ব্যবহার ও ইলিশ শিকারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সরকারি ২২ দিনের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এ সময় মা ইলিশ রক্ষায় প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ডের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



banner close
banner close