গাজীপুরের কালিয়াকৈরে অপহরণের পর তিনদিন আটকে রেখে ১৩ বছরের এক মাদরাসারছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় কুমার দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন, জয় কুমার দাস ও তার মামা লোকনাথ।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ বছরের ওই শিশুর পরিবার ও অভিযুক্ত জয় কুমার দাস কালিয়াকৈর মৌচাক এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। পাশাপাশি বাসা হওয়ার সুযোগে জয় ১৩ বছরের ওই শিশুর সাথে সম্পর্ক গড়ে তোলে। শনিবার হঠাৎ করেই ওই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।
এর তিন দিন পর বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক স্টেশন এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেছে স্থানীয়রা। এরপর ওই শিশুকে মৌচাক ভাড়া বাসায় নিয়ে যায় তার পরিবার। জ্ঞান ফেরার পর ওই শিশু জানান, তিন দিন আগে জয়ের বোনের স্বামী সঞ্জিত ও মামা লোকনাথ বাড়ির পাশ থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে তারা মৌচাক স্টেশনে জয়ের কাছে তাকে তুলে দেন।
সেখান থেকে ওই সন্ত্রাসী শিশুটিকে রাজধানীর একটি বাসায় তিনদিন আটকে রেখে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে মৌচাক স্টেশনে ফেলে যায় জয় দাস।
পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে গত দুই মাস ধরে বিভিন্ন প্রভাবশালী মহলের হুমকি ও চাপের মুখে তারা মামলা করার সাহস করেনি। ভুক্তভোগী শিশুটি শারীরিক ও মানসিকভাবে চারম বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি ঘটনার দুই মাস পার হলেও, এখনো শিশুটি গুরুতর অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার। এই পরিস্থিতিতে, স্থানীয় আলেমদের সহযোগিতায় ১৫ অক্টোবর কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে স্বজনেরা।
এবিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুল মান্নান বলছেন, এরইমধ্যে, দুজনকে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এনিয়ে বাংলা এডিশনের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে, ওসি মান্নান ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
এদিকে, এই ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্টেশনে উপজেলা মডেল মসজিদ ও মৌচাক এলাকায় আলাদা দুটি বিক্ষোভ মিছিল করেছে গাজিপুরবাসী। এসময় ধর্ষক জয়সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছে তারা।
শুধু গাজিপুর নয়, এনিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। এদিন জুমার নামাজের পর ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। যেকোনো এমন ন্যাক্কারজনক ঘটনার বিচারের দাবি জানিয়েছেন তারা।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=mK_2LVfvT-c
আরও পড়ুন:








