মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

কক্সবাজারে বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ২২:৫৮

শেয়ার

কক্সবাজারে বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন
ছবি: সংগৃহীত

সারা দেশে অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

শনিবার রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।

ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। রাত ৯টা নাগাদ তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।



banner close
banner close