মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন; সৈয়দপুরে ছয় ফ্লাইট আটকা

নীলফামারী, প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ২১:২৩

আপডেট: ১৮ অক্টোবর, ২০২৫ ২১:৩১

শেয়ার

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন; সৈয়দপুরে ছয় ফ্লাইট আটকা
ছবি: বাংলা এডিশন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় স্থগিত রয়েছে সব রুটের বিমান চলাচল। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী ছয়টি ফ্লাইটের যাত্রী। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে রাত ৯টার পরে স্বাভাবিক হতে পারে বিমান চলাচল।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রমতে, বেলা আড়াইটার দিকে বেসরকারি কোম্পানি ইউএস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার কারণে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।

সূত্রটি আরও জানায়, সিডিউল অনুযায়ী আজ শনিবার বেলা আড়াইটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারি কোম্পানির আরও পাঁচটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতো। কিন্তু বিমান ওঠানামা স্থগিত থাকায় মোট ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক ঢাকাগামী যাত্রী আটকা পড়ে রয়েছে। এদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, মোট ৬ টা ফ্লাইট বন্ধ ছিলো এরমধ্যে একটি ফ্লাইট বডিং শুরু হয়েছে। আসা করা যায় রাত ৯ টার পরেই স্বাভাবিক হতে পারে।



banner close
banner close