মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

জয়পুরহাটে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৬:০২

শেয়ার

জয়পুরহাটে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ছবি: প্রতীকী

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গভীর রাতে প্রতিবেশীদের মাঝে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ঐ ব্যক্তি সেটি থামাতে গেলে এক পক্ষের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেক ঐ গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে নেমে তারই বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। এটি জানতে পেরে আনোয়ার তার বোনকে গালিগালাজ করেন। পরবর্তীতে এ নিয়ে আবারও রাত ১১ টার সময় আনোয়ার,তার বন্ধু ও প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার উঠানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করেন। এসময় বৃদ্ধ আব্দুল খালেক এত রাতে ঝগড়াঝাটি না করতে তাদের নিষেধ করতে গেলে প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা বৃদ্ধ খালেককে সজোরে ধাক্কা দেয়। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের উপর পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে অসুস্থ্য হয়ে পড়েন । পরে তার অবস্থা অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি অভিযোগ দিলে মামলা হবে।



banner close
banner close