মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

যশোরে সরকারি কর্মকর্তার বাড়িতে চুরি; ৪০ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুট

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

যশোরে সরকারি কর্মকর্তার বাড়িতে চুরি; ৪০ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুট
সরকারি কর্মকর্তার বাড়িতে চুরি

যশোরে এক সরকারি কর্মকর্তার বাড়িতে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। সদর উপজেলার বোলপুর গ্রামের সরকারি চাকরিজীবী হাসিবুর রহমানের বাড়ি থেকে চোরেরা ভোররাতে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন তার শ্যালক সুমন। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করলেও শুক্রবার রাতে নিজ বাড়িতে চলে যান। তার অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা বাড়ির মূল দরজা ভেঙে শোকেজ ও আলমারি ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

শনিবার সকালে সুমন বাড়িতে ফিরে দেখতে পান দরজা ভাঙা, ঘরের সব আসবাব এলোমেলো অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গেই তিনি হাসিবুর রহমানকে খবর দেন এবং পরে পুলিশে বিষয়টি জানানো হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবুল হাসনাতবলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বোলপুর এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর অভিযান দেখা যায়নি। তারা পুলিশের টহল বৃদ্ধি ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে চুরির ঘটনাটি পরিকল্পিত কিনা, না কি স্থানীয় কেউ এর সঙ্গে জড়িত সেটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।



banner close
banner close