সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৩:২৩

শেয়ার

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জীবন হারাচ্ছেন এই সড়কে। নিরাপদ চলাচলের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।



banner close
banner close