মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:৩১

শেয়ার

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে র‍্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. লিটন (৩০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে মাদকসহ একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলকা ওভারব্রিজের উত্তর পার্শ্বে সিরাজগঞ্জগামী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লিটন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হেরোইন বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close