আমাদের একটি প্রতিদ্বন্দ্বী দল ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমদু হাসান খান(বাবু)।
শুক্রবার (১৭) অক্টোবর বিকেল ৫ টায় জীবননগর পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,মিথ্যা কথা বলার দিন শেষ। নতুন প্রজন্ম শিক্ষিত পুরানো প্রজন্ম অভিজ্ঞ।ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যায় না।যারা ভোটের বিনিময়ে জান্নাত দিতে চাই তাদের কে একটা প্রশ্ন করবেন।কোন খৃষ্টান ধর্মালম্বী ভাই বোন যদি তাদের ভোট দেই তাহলে কি তারা জান্নাত পাবে।ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে।যারা আপনাদের বিভ্রান্ত করতে আসে তারা ভোটের জন্য আসে।ভোট পার হয়ে গেলে এদের আর খুজে পাওয়া যায় না।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বলেন,১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিলো।অসংখ্য মা বোন ইজ্জত দিয়েছিলো।আজকে যারা ভোট চাচ্ছে সেই সময় তারা পাকিস্তান হানাদার বাহিনীদের সহযোগিতা না করলে ১০ লক্ষ মানুষের জীবন রক্ষা পেত।তাদের কে আমারা ক্ষমা করবো না।কারণ,বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না।আমি দৃঢ়তার সাথে বলতে চাই,বাংলাদেশে একমাত্র দল (বিএনপি) যারা বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে।
মাহমুদ হাসান খান বাবু বলেন,৫ আগস্টে যিনি পালিয়ে গেছেন তার কিবলা ভারতে।যারা আপনাকে আমাকে প্রলোভন দেখিয়ে ভোট নিতে চাই তাদের কিবলা পাকিস্থানে।আর আমারা নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সব কিছু উপেক্ষা করে বাংলাদেশের মাটিতে পড়ে আছি।
আরও পড়ুন:








