বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ২২:৩৭

শেয়ার

বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত আলী হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল (৫০) কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও র‌্যাব-১১।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ইস্রাফিল বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত সালামের ছেলে।

গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী নিজ গ্রামের হাড়িখালী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

র‌্যাব আরও জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা বিভিন্ন ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। গ্রেপ্তারকৃত ইস্রাফিলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close