বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১০:৩৬

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৫ ১০:৪৩

শেয়ার

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে সকালে হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ছয়টার দিকে থানার দক্ষিণে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে পাক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা আট নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী। সকালে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নারীটি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করি।’

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, ‘অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসি ক্যামরা না থাকায় কোন যানবাহনে আঘাত পেযেছেন তা জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।'

নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।’



banner close
banner close