জয়পুরহাটের কালাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) প্রকল্পের আওতায় সরকারি চাল অবৈধভাবে বিক্রির চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাত্রাই ইউনিয়নে এ ঘটনা ঘটে আটককৃতদের কাছ ত্রিশ কেজি ওজনের ছয়শোত শেষট্টি (৬৬৬) বস্তা চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং তাদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন, আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জব্দ করা চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবীর উপস্থিতিতে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।
ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে আমরা অভিযান চালিয়েছি। জব্দ করা চাল স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন:








