বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে জামায়াতের বহিষ্কৃত ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ২৩:০৬

শেয়ার

সিরাজগঞ্জে জামায়াতের বহিষ্কৃত ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের হাতে বিএনপির পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।

খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এতে স্থানীয় পর্যায়ে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা, সে বিষয়ে তিনি অবগত নন।



banner close
banner close