বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

গাইবান্ধায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

গাইবান্ধা, প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৯:১৪

শেয়ার

গাইবান্ধায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার পুলিশ। আটক শহীদুল্লাহেল কবির ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে। গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি এ যুবদলের অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহেল কবির ফারুক সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় আগেএ তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। ওসি আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমরস রাতে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরণ দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হবে।