মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
কৃষকলীগ নেতার চোরাকারবারি সিন্ডিকেট; ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র ‘হা হা রিঅ্যাক্ট’ দেয়ায় কুবি শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে: নীলফামারীতে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ এলজিআরডি মন্ত্রীর সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের প্রাণহানি দুই প্রধানমন্ত্রীর সময় মিললেই দিল্লি যাবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৪:১১

শেয়ার

চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সাংগঠনিক সম্পাদক আবুল বশর নয়নসহ জেলার কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাৎ এর ওপর হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



আরও পড়ুন: