মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪৮

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫ ১৬:৫০

শেয়ার

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে পিকআপভ্যানসহ ভারতীয় এ পণ্য জব্দ করা হয়।

গতকাল সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পিকআপভ্যান রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যান তল্লাসী করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করে।

উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

উদ্ধারকৃত শাড়ি কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



banner close
banner close