বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ৩ নং ওয়ার্ডের ৭০ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীর যোগদান করেন।
রবিবার রাতে গোপালপুর ৩ নং ওয়ার্ডে এক সাধারণ সভা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন,এ সময় আরও উপস্থিত ছিলেন , মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর শাখার আমির সোহেল রানা ডলার, উপজেলার সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকারীদের হাতে ফুল ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে মাওলানা তাজউদ্দিন খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে ও থাকবে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে ইনশাল্লাহ।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।
আরও পড়ুন:








