মা ইলিশ রক্ষা অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১১ অক্টোবর মেঘনায় দিনভর মৎস বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৭ জেলেকে আটক করার ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া গ্লোবাল টেলিভিশন এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ ও এশিয়ান টিভির মহিউদ্দিনকে বাঁধা ও লাঞ্ছিত করেন কোস্টগার্ড সদস্যরা।
এ ঘটনায় জনপ্রিয় অনলাইন বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর টনক নড়ে দক্ষিণ জোন কোস্টগার্ডের।
কোস্টগার্ডের গোয়েন্দা কমকর্তা রায়হান তাদের অফিসিয়াল নাম্বার থেকে হোয়াটস অ্যাপে ফোন করে ক্ষমা ও প্রকাশিত সংবাদ মুছে দেয়ার জন্য অনুরোধ করেন।
এ সময় তিনি বাংলা এডিশনের সিইওর নং এ কথা বলে সংবাদ মুছে নিবে বলেও জানান।
এদিকে এ ঘটনায় ভোলা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা হ প্রতিবাদ জানিয়েছে।
আরও পড়ুন:








