মা ইলিশ রক্ষা অভিযানে ভোলার ইলিশা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ ও এশিয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক অসাধু সদস্যের বিরুদ্ধে।
শনিবার রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ভোলার স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অন্যদিকে, ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
আরও পড়ুন:








