মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

বিশ্ব শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন জামালপুরের শিহাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৮:০৪

শেয়ার

বিশ্ব শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন জামালপুরের শিহাব
বিশ্ব শিশু শান্তি পুরস্কার

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন জামালপুরের তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল শিহাব (১৭)। তিনি শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন।

আব্দুল্লাহ আল শিহাব ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পাস করে বর্তমানে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি বকশিগঞ্জের মির্ধাপাড়ার আলতাব হোসেন ও কহুলা বেগম দম্পতির সন্তান।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন শিহাব। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম ও জেন্ডার সমতার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন—দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশু সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করে আব্দুল্লাহ আল শিহাব বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুর অধিকার ও জেন্ডার সমতার মতো বিষয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি—একটি ছোট উদ্যোগও বড় প্রভাব ফেলতে পারে। এই মনোনয়ন আমাকে আরও অনুপ্রাণিত করেছে মানুষের কল্যাণে কাজ চালিয়ে যেতে এবং বাংলাদেশের তরুণদের শক্তি বিশ্বদরবারে তুলে ধরতে।



banner close
banner close