বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

নওগাঁয় গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

নওগাঁ, প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৭:৫১

শেয়ার

নওগাঁয় গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল ওরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত আশাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আসাদুলসহ ৫-৬ জন ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে।

এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে হাত-পা বেঁধে মারধর করা হয়। এসময় আশাদুল গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আশাদুলের নামে ইতঃপূর্বে ডাকাতি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণে প্রস্তুতি চলছে।



banner close
banner close