বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব পেল ধামরাই প্রেসক্লাব

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৭:৪৭

শেয়ার

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব পেল ধামরাই প্রেসক্লাব
সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু

ঢাকার ধামরাইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ধামরাই প্রেসক্লাব৷

নতুন নেতৃত্বে চতুর্থ বারের মত সভাপতি হিসাবে আব্দুর রশিদ তুষার নয়া সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ বাবু নির্বাচিত হয়েছে৷

শনিবার (১১অক্টোবর) ধামরাই থানা স্টান্ডে প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ৩১ জন ভোটরদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ধামরাই প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এস এম হাসান৷

সভাপতি পদে চতুর্থ বারের মত মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ২০ ভোটে নির্বাচিত,প্রতিদ্বন্দ্বিতায় কালের কন্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসান পেয়েছে ১১ ভোট৷ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোহনা টিভির ধামরাই প্রতিনিধি আব্দুল আহাদ বাবু ২৩ ভোট প্রতিদ্বন্দ্বিতায় সময়ের কন্ঠস্বরের আব্দুল কাদের পেয়েছে ভোট৷ সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল ২৪ ভোটে নির্বাচিত প্রতিদ্বন্ডিতায় দেশকাল নিউজের শওকত হোসেন সৈকত পেয়েছে ভোট৷ যুগ্ম সম্পাদক পদে চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি মোঃ রাসেল হোসেন ২৩ ভোটে নির্বাচিত এতে প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির ধামরাই প্রতিনিধি আব্দুল হালিম আব্দুল হালিম পেয়েছে ভোট৷

পদে নেতৃত্ব পেলেও পাঁচ পদে নেতৃত্ব পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়৷ সহ-সভাপতি পদে এশিয়ান টিভির ধামরাই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ দপ্তর সম্পাদক পদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা গণসংযোগ বিভাগের ছাত্র রূপালী বাংলাদেশ পত্রিকার ধামরাই প্রতিনিধি নাঈম ইসলাম,প্রচার প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির ধামরাই প্রতিনিধি নাজমুল হাসান,কার্যকরী সদস্য বাংলাদেশ টুডের মিলন সিদ্দিকী খবরের আলোর জাকির হোসেন ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে৷

সময় প্রধান সমন্বয়কারী খবরের কাগজের ধামরাই প্রতিনিধি রহুল আমিন, নির্বাচন কমিশনার হুমায়ূন কবির এডভোকেট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ধামরাই থানা পুলিশসহ ধামরাই,সাভার,আশুলিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।



banner close
banner close