বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় মনির শেখের বাড়ির ছাদ থেকে দুজনকে আটক করা হয়।
বাগেরহাট জেলা ডিবি পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানে মনির শেখের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা।
ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৭।
আরও পড়ুন:








