মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ২১:১৬

শেয়ার

সিরাজগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অভিযুক্তরা হলেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী দলের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফকে ডেকে এনে গাছে বেঁধে মারধর করেন রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা।

নির্যাতনের সময় তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তার ফেসবুক পেজ “তাড়াশ অপরাধ নামা-তে লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার নম্বর ০২/২৫ (তাড়াশ)। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



banner close
banner close