মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

কোরআন অবমাননার প্রতিবাদে লোহাগাড়ায় ছাত্রদলের কোরআন বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১৩:১৩

শেয়ার

কোরআন অবমাননার প্রতিবাদে লোহাগাড়ায় ছাত্রদলের কোরআন বিতরণ
ছবি: বাংলা এডিশন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কোরআন বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগাড়া উপজেলা শাখা।

শুক্রবার সকাল সাতটা থেকে উপজেলার বিভিন্ন হেফজখানা, এতিমখানা, নূরানী ও ফোরকানিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রদলের সদস্যরা শিক্ষার্থীদের হাতে পবিত্র আল কোরআনের ৯০টি কপি বিতরণ করেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ (নূরী) বলেন, ‘গত চার অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল কতৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় ঘটে। এর মাধ্যমে পুরো মুসলিম জনগোষ্ঠীর হৃদয়ে আঘাত লাগে। আমরা এর প্রতিবাদ স্বরূপ এবং পবিত্র আল কোরআনের শিক্ষার প্রসার ও উদ্ভুদ্ধ করণের লক্ষে শিক্ষার্থীদের মাঝে আজ উন্মুক্ত কোরআন বিতরণ করলাম। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দেয়া চেষ্টা করেছি সেটি হলো, পবিত্র কোরআনকে অবমাননা করে এটির মান মর্যাদা কমানো যায়না বরং এটির মর্যাদা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বহুগুণে বৃদ্ধি পায়।’

এ সময় ছাত্রদল নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দীন, ছাত্রদল নেতা আবদুল লতিফ, আরমান হোসেন, মাইমুন ইসলাম রাকিব, বোরহান উদ্দিন সুজন, রাকিবুল ইসলাম, মো. রিদুয়ান, সাঈদীসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।



banner close
banner close