মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

জামায়াতের উঠান বৈঠকে বাধা, নারীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১২:৫০

আপডেট: ১০ অক্টোবর, ২০২৫ ১২:৫১

শেয়ার

জামায়াতের উঠান বৈঠকে বাধা, নারীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

নোয়াখালীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বাধা, এক নারীকে নগ্ন করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াসহ তার সন্তানকে জবাই করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ( অক্টোবর) বিকেলে ভুক্তভোগী তাজ নাহার বেগম সুমি (৩৮) নোয়াখালী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির কপি ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকায় নুর আলম চৌধুরীর বাড়িতে বুধবার ( অক্টোবর) বিকাল ৪টায় জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নোয়াখালী- (সদর-সুবর্ণচর) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী এএসএম ইসহাক খন্দকারের পক্ষে নির্বাচনী আলোচনা চলছিল।

বৈঠক চলাকালীন সময়ে একই এলাকার গোলাপ নূর রোমান, মোঃ হোসেন বাবলু, রুবেলসহ ১০-১১ জনের একটি দল মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হয়ে বৈঠকে বাধা দেয়। অভিযোগে বলা হয়, তারা বৈঠকে উপস্থিত ৩০-৩৫ জন নারীকে মারধর লাঞ্ছিত করার হুমকি দিয়ে উঠান থেকে বের করে দেয়। এছাড়াও বৈঠক আয়োজনকারী তাজ নাহার বেগমকে নগ্ন করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি এবং তার সন্তানসহ জবাই করার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আরও পড়ুন: