মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

শিক্ষাবিদ অধ্যাপক নাছিম উদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১২:৪১

শেয়ার

শিক্ষাবিদ অধ্যাপক নাছিম উদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাছিম উদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় নিবেদিত এই শিক্ষাবিদ দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ছিলেন একাধারে কবি, গবেষক ও সংস্কৃতিচর্চায় নিবেদিত সমাজমনস্ক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে তার গভীর গবেষণাধর্মী কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। পাশাপাশি লিখেছেন একাধিক কবিতা ও প্রবন্ধগ্রন্থ।

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরিবারের উদ্যোগে বাদ আসর সিরাজগঞ্জের ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে এবং তার জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



banner close
banner close