মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

গুলশান থেকে ডিবির অভিযানে গ্রেপ্তার বগুড়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ববি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১১:৩৫

শেয়ার

গুলশান থেকে ডিবির অভিযানে গ্রেপ্তার বগুড়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ববি
ছবি: বাংলা এডিশন

বগুড়া গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, ওবায়দুল হাসান ববি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত সহিংস ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। এসব ঘটনায় দায়ের করা ১২টি মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

বগুড়া জেলার জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর পুত্র ববির বিরুদ্ধে হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা বর্তমানে তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে।

ডিবি সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।



আরও পড়ুন: