মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বন্দর এলাকায় সভা-সমাবেশে সিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ০৭:২১

শেয়ার

বন্দর এলাকায় সভা-সমাবেশে সিএমপির নিষেধাজ্ঞা
সভা-সমাবেশে সিএমপির নিষেধাজ্ঞা

স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন পথসভা আগামী ৩০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

বৃহস্পতিবার ( অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, দেশের মোট আমদানি রপ্তানির সিংহভাগ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় থেকে হাজার পণ্যবাহী যানবাহন বন্দরে চলাচল করে। ফলে বন্দর এলাকার ট্রাফিক স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ বা মানববন্ধন আয়োজনের কারণে যানজট সৃষ্টি হয়ে বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষিদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছেবারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, নম্বর জেটি গেট, কাস্টমস মোড় সল্টগোলা ক্রসিংসহ চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা। এই নিষেধাজ্ঞা আগামী ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিনের জন্য বলবৎ থাকবে।



আরও পড়ুন: