বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ফেসবুকে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে সিরাজগঞ্জে তোলপাড়

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১২:২৮

শেয়ার

ফেসবুকে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে সিরাজগঞ্জে তোলপাড়
ছবি: বাংলা এডিশন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের খবরে সিরাজগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বৃহস্পতিবার সকাল থেকে দলের প্যাডে লেখা বলে দাবি করা সিগনেচারবিহীন একটি তালিকা ভাইরাল হয়। এতে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনসহ কয়েকটি জেলার সম্ভাব্য প্রার্থীর নাম উল্লেখ করা হয়।

তালিকায় সিরাজগঞ্জ-১ আসনে কনকচাপা, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে রাহিদ মান্নান লেলিন, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম ও সিরাজগঞ্জ-৬ আসনে ড. এম এ মুহিতের নাম রয়েছে বলে দেখা যায়।

প্যাডটি প্রথমে ফেসবুকে কেউ একজন পোস্ট করার পর অল্প সময়ের মধ্যেই জেলার অনেক নেতাকর্মী তা শেয়ার করেন। কেউ অভিনন্দন জানিয়ে পোস্ট দেন, আবার কেউ এটিকে ভুয়া বলে দাবি করেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

উল্লাপাড়ার বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবলু নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। তাঁর অভিযোগ, কিছু বহিষ্কৃত নেতা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী তালিকাটির নিচে ‘আলহামদুলিল্লাহলিখে অভিনন্দন জানান, যা নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় বিতর্ক। অনেকেই মন্তব্য করছেনতালিকাটি গুজব না সত্য, সে বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেয়া প্রয়োজন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আমিও তালিকাটি ফেসবুকে দেখেছি। তবে এটি সত্য না মিথ্যা, তা নিশ্চিত করে বলতে পারছি না।

ভাইরাল হওয়া এই তথাকথিত তালিকা ঘিরে এখনো জেলাজুড়ে রয়েছে বিভ্রান্তি ও নানা জল্পনা।



banner close
banner close