বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক এক

ঝিনাইদহ, প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১১:৩১

শেয়ার

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক এক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল মধ্যপাড়া গ্রামে রাত ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী (১০ ইস্ট বেঙ্গল) এবং ঝিনাইদহ সদর থানা। এক যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ আটক এক।

বুধবার রাত ২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে আতাউল (৫০),নামে একজনকে আটক করা হয়, আটককৃত আতাউল বামনাইল মধ্যপাড়া গ্রামের গোলাম রব্বানী মন্ডলের ছেলে।

এ সময় তার বাড়ির পাশের একটি শেড ও ঘরের বিভিন্ন স্থান থেকে ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি রাবার বুলেট, ১টি ককটেল, ১টি ছোট ধারালো কুড়াল এবং ২টি রামদা উদ্ধার করা হয়। তিনি একটি হত্যা মামলার আসামি এবং কুখ্যাত সন্ত্রাসী ঘেনার সহচর এবং তালিকাভুক্ত চাঁদাবাজ বলে জানা গেছে।

আটককৃত আতাউল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সদর সেনা ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ঝিনাইদহ সেনা ক্যাম্প কমান্ডার জানান বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই সেনাবাহিনী সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close