বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ফেনী ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৯:০১

শেয়ার

ফেনী ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
ছবি; বাংলা এডিশন

ছাগলনাইয়া উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টায় উপজেলার ঘোপাল ইউনিয়নের পিএইচপি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স নেং ঢাকা মেট্রো-ছ ৭১১৫২২) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

মো. রিফাত (২২), পিতা নুরে আলম, সোনাগাজী উপজেলার আমিরাবাদ

মো. রাসেল (২৩), পিতা খুরশিদ আলম, লক্ষ্মীপুর

শাহাদাত (২৪), পিতা আবদুল হালিম, লক্ষ্মীপুর

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে এ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির চেষ্টা করতে তাদেরকে ঘুরতে দেখা গেছে। অভিযান চলাকালীন, ডাকাতদল পুলিশ ইউনিফর্ম দেখে ড্রাইভার, হেলপারসহ শেখ রাসেল (২১) নামের এক সদস্য পালিয়ে গেলে, অপর তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জাকির, সহকারী পুলিশ কর্মকর্তা (এসআই) আবু নোমান ও সঙ্গীয় ফোর্স। তিনি জানান, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান চলমান থাকবে এবং সব ধরনের অপরাধ দমন করা হবে।"

পুলিশের তৎপরতায় স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেন, এই ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করবে।



banner close
banner close