বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বন্যার্তদের মুখে হাসি ফুটাতে হাতীবান্ধায় ৬১ বিজিবির মানবিক উদ্যোগ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৮:৪২

শেয়ার

বন্যার্তদের মুখে হাসি ফুটাতে হাতীবান্ধায় ৬১ বিজিবির মানবিক উদ্যোগ
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১বিজিবি।

মঙ্গলবার(৭ অক্টোবর) সকালে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা ব্যাটালিয়ন (৬১বিজিবি) এ-র আয়োজনে, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল,ডাল,চিড়া, তৈল, আলু, পিয়াজ, লবণ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ ও গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ত্রাণ বিতরণের পর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন, ৬১ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি।

এ সময় তিনি বলেন, গত দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছিল, এমনকি ফ্ল্যাট বাইপাসের উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল। আমরা জানতে পেরেছি যে পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানবিক সেবা করার জন্য তাদের মাঝে কিছু খাবার বিতরণ করছি এবং ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি যাতে ওরা ভালো থাকতে পারে। ভবিষ্যতে গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।



banner close
banner close