বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য মাছ শিকার, দুই জেলের কারাদন্ড

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৮:২৪

শেয়ার

নিষেধাজ্ঞা অমান্য মাছ শিকার, দুই জেলের কারাদন্ড
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর দুমকিতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে দুই মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামে এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দুমকি থানার (ওসি) মো. জাকির হোসেন জানান, দন্ডপ্রাপ্তদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close