বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বাগেরহাটে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৮:০৯

শেয়ার

বাগেরহাটে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ সোলাইমান সরদার (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বাগেরহাট সদর উপজেলার সাড়েয়া ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সোলাইমান সরদার মৃত ছোবহান সরদারের ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার ৫।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close