শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মেহেরপুরে ভৈরব নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

মেহেরপুর, প্রতিদিন

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৫:৪৫

শেয়ার

মেহেরপুরে ভৈরব নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ
ছবি: বাংলা এডিশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর ভৈরব নদীতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান অভিযানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রায় ২,০০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, অবৈধ চিংড়ি পুশনেট, চায়না দুয়ারি জাল ও নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও মজুদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



banner close
banner close