শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

টেকনাফে ভাড়া বাসায় বসবাস: ১৩ রোহিঙ্গাসহ দুই আশ্রয়দাতা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৫:৩৭

শেয়ার

টেকনাফে ভাড়া বাসায় বসবাস: ১৩ রোহিঙ্গাসহ দুই আশ্রয়দাতা আটক
ছবি: বাংলা এডিশন

ক্যাম্পের তালিকাভুক্ত রোহিঙ্গা তারা। নিচ্ছে সকল সুযোগ সুবিধা। কিন্তু বসবাস করছে ক্যাম্পের বাইরে। এবার অবৈধ ভাবে ক্যাম্পের বাইরে বসবাস করা ১৩ জন রোহিঙ্গা কে আটক করেছে র‍্যাব, সাথে আশ্রয়দানকারি বাড়ির মালিকসহ ২জন কে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃত আশ্রয়দাতারা হলেন, ৩ নং ওয়ার্ড কে কে পাড়ার মৃত ওমর হামজার পুত্র আব্দুল্লাহ (২৭), অপরজন একই এলাকার মৃত হাসান শরীফের পুত্র মো: ফৈয়াজ (৬৫)। তাদের একজন বাড়ির মালিক, অপরজন কেয়ারটেকার।

রোহিঙ্গাসহ আটককৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।



banner close
banner close