শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদ সম্মেলন

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৫:১১

শেয়ার

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদ সম্মেলন
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান মিলনের সভাপতি অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা.ইমরান হাসিব খন্দকার জানান, চুয়াডাঙ্গা জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লাখ ৭৭ হাজার ২৪৭জন। আউটরীচ ৮৯৬টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্র জেলার ৯২২টি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকাদান কাজে ৩৪১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক সহায়তা করবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডা.সাজিদ হাসান (এমওসিএস), চুয়াডাঙ্গা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



banner close
banner close