শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পৌনে তিন ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১২:৩৯

শেয়ার

পৌনে তিন ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল  স্বাভাবিক
ছবি: সংগৃহীত

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পৌনে ৩ ঘণ্টা পর বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় দীর্ঘ অপেক্ষা পর মোগলাবাজার দিয়ে কালনী এক্সপ্রেস ছেড়ে যায়।

সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্মীরা ট্রেন লাইন মেরামত করে বিকল্প লাইনের মাধ্যমে ৪ ঘণ্টা পর সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছেড়ে যায়। এখন সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদয়ন এক্সপ্রেস উদ্ধার কাজ চলমান রয়েছে।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় আহত হয়েছেন ২০ জন।



banner close
banner close