শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১১:১১

আপডেট: ৭ অক্টোবর, ২০২৫ ১২:০৮

শেয়ার

নেত্রকোনায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনার মোহনগঞ্জে এক মুদি দোকানের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারায়ণ পাল (৪০) উপজেলার রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে এবং ‘নারায়ণ স্টোর’নামের মুদি দোকানের মালিক ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



banner close
banner close