শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ০৮:১০

আপডেট: ৭ অক্টোবর, ২০২৫ ১০:৫৩

শেয়ার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ছবি : সংগৃহীত

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ সময় ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় আহত হয়েছেন অনেক মানুষ। ট্রেন উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সারাদেশ সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।



banner close
banner close