শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

র‍্যাবের অভিযানে ১২’ শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১৯:৪৬

শেয়ার

র‍্যাবের অভিযানে ১২’ শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ৮, পটুয়াখালী ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পটুয়াখালীর গলাচিপায় এক হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব- ৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে।

স্কোয়াড লিডার রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন মজুদ করা হয়েছে বলে জানতে পারি। পরে অভিযান চালিয়ে ১২শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে (মদল পালকে ১০ হাজার ও দেব দুলাল পালকে ১৫ হাজার) মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাইফ।

জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিন আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close