শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

চুয়াডাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১৯:৩৬

শেয়ার

চুয়াডাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার
ছবি : বাংলা এডিশন

চুয়াডাঙ্গা পৌর এলাকার পাঁচপকেট নামক রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জিআরপি (রেলওয়ে ফাঁড়ি) পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।

রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই ) জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার দেহের খণ্ডাংশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৯টায় রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ও তার বয়স আনুমানিক ৭০ বছর বয়সী বলে ধারণা করছি।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তারা মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।



banner close
banner close