শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১৫:১০

শেয়ার

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার গভীর জঙ্গলে পরিচালিত সেনা অভিযানে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। অভিযান শেষে আস্তানা তল্লাশি করে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত পিস্তল, ম্যাগাজিন, গুলি, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ( অক্টোবর) ভোররাতে আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।

পরবর্তীতে আস্তানাটি তল্লাশি করে সেনাবাহিনী একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী শিশুদের জোরপূর্বক সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে।

আইএসপিআর জানায়, সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে নারী কোমলমতি স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।



banner close
banner close