শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ এক

‎কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ এক
ছবি: সংগৃহীত

উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে ওঠা নদীতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় দুধকুমার নদে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খামার নকুলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা ঢলে দুধকুমার নদে পানি বৃদ্ধি পেয়েছে। ভারতের দিক থেকে ভেসে আসছে শত শত গাছের গুঁড়ি ও কাঠের টুকরো। সোমবার সকালে এসব গাছ ধরতে নদীতে নামেন মনসুর আলী। নদীতে তখন প্রবল স্রোত বয়ে যাচ্ছিল। একপর্যায়ে তিনি স্রোতের তোড়ে তলিয়ে যান।

‎‎পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় নাগেশ্বরী ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

‎নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। এখনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।

‎ কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে ভারতের দিক থেকে ভেসে আসা গাছের গুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় অনেকেই এসব কাঠ ধরতে নদীতে নামছেন।



banner close
banner close