শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ইসলামী ব্যাংকে সুদভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবৈধ নিয়োগ দেয় এস আলম গ্রুপ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১২:৪৬

শেয়ার

ইসলামী ব্যাংকে সুদভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবৈধ নিয়োগ দেয় এস আলম গ্রুপ
ছবি: বাংলা এডিশন

আওয়ামী লীগের দুঃশাসনকালে ইসলামী ব্যাংককে শরিয়া আইন বাতিল করে সুদ ভিত্তিক ব্যাংকে রুপান্তরিত করতে অবৈধভাবে নিয়োগ দিয়ে ব্যাংককে ধংসের দারপ্রান্তে নিয়ে এসেছিল আওয়ামী লীগের দোসর এস আলম গ্রুপ৷

আজ সকালে ঢাকার ধামরাইয়ে ইসলামী ব্যাংক কালামপুর শাখার সামনে অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধনে গ্রাহকরা এমন দাবি করেন৷

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামে বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে অযোগ্য লোকদের নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যাংক পরিচালনা করে আসছে এস আলম গ্রুপ৷ যোগ্য ও শরিয়া আইন না জানায় আমাদের মত হাজারো গ্রাহকদের সেবা পেতে সমস্যা হচ্ছে৷

আওয়ামী লীগের দুঃশাসনকালে বৈষম্য করে চট্রগ্রাম ভিত্তিক অযোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার সহ লুটপাট করেছে৷ যারা টাকা পাচার ও অবৈধ নিয়োগ নিয়ে এখনো চাকরিতে বহাল তবিয়তে রয়েছে তাদের দ্রুত চাকরিচুত্য করতে হবে৷

বৈষম্য দূর করে অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের চাকরি বাতিল করে মেধাবী,শরিয়া আইনে বিশ্বাসী সরকারের আইন মেনে নিয়োগ দিয়ে অবৈধ নিয়োগকৃতদের চাকুরিচুত্য না করলে গ্রাহকরা বড় ধরনের আন্দোলন করার হুশিয়ারী প্রদান করেন৷



banner close
banner close